অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা
বাড়ির হিসাব (Barir Hisab) অ্যাপ বানিয়েছে Teamz Lab LTD। এই পাতায় লেখা আছে কীভাবে আপনার অ্যাকাউন্ট আর তথ্য মুছবেন, কী মুছে যায় আর কী থাকে।
অ্যাপ থেকে নিজে মুছুন
বাড়িওয়ালা, ম্যানেজার বা মেস
- অ্যাপে লগইন করুন।
- নিচের "আরও" চাপুন, তারপর "সেটিংস" চাপুন।
- পাতার একদম নিচে লাল বোতাম "অ্যাকাউন্ট মুছে ফেলুন" চাপুন।
ভাড়াটিয়া বা মেসের সদস্য
- অ্যাপে লগইন করুন।
- নিচের "আরও" চাপুন।
- পাতার একদম নিচে লাল বোতাম "অ্যাকাউন্ট মুছে ফেলুন" চাপুন।
কেয়ারটেকার
- অ্যাপে লগইন করুন। "আজকের কাজ" পাতা খুলবে।
- পাতার একদম নিচে লাল বোতাম "অ্যাকাউন্ট মুছে ফেলুন" চাপুন।
তারপর দুই ধাপ
- ধাপ ১: কী মুছে যাবে আর কী থাকবে — আপনার নিজের সংখ্যাসহ দেখাবে। চাইলে আগে "আগে আমার সব তথ্য ডাউনলোড করুন" চাপুন (একটা ফাইল নামবে)। তারপর "পরের ধাপ"।
- ধাপ ২: "আপনি কি নিশ্চিত?" — ৫ সেকেন্ড পর লাল "হ্যাঁ, মুছে ফেলুন" চাপা যায়। ভুল হলে "না, ফিরে যাই"। কিছু লিখতে হয় না।
- ১৫ মিনিটের বেশি আগে লগইন করে থাকলে, নিরাপত্তার জন্য অ্যাপ আগে আরেকবার লগইন করতে বলবে।
যা মুছে যায়
- আপনার অ্যাকাউন্ট: নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড আর Google লগইন।
- আপনার নিজের ভাড়ার ডায়েরি, আপনার পাঠানো "টাকা দিয়েছি" খবর, আপনার কাগজপত্র (ছবি / PDF), নোটিফিকেশন।
- আপনি যদি একটা বাড়ির হিসাবের একমাত্র মালিক হন: সেই হিসাবের সব বাড়ি, ফ্ল্যাট, ভাড়াটিয়ার তালিকা, বিল, রশিদ, খরচ, মিটার, মেরামত, মেসের মিল ও বাজার, খালি ফ্ল্যাটের বিজ্ঞাপন ও ছবি।
যা থাকে, আর কেন
- আপনি ভাড়াটিয়া হলে: বাড়িওয়ালার নিজের খাতায় আপনার ভাড়ার বিল আর রশিদ থাকে, কারণ এটা বাড়িওয়ালার নিজের টাকার হিসাব। সেখানে আপনার নাম বদলে লেখা হয় "মুছে ফেলা ব্যবহারকারী", আর আপনার মোবাইল ও ইমেইল মুছে যায়।
- একই বাড়ির হিসাবে আরেকজন মালিক থাকলে, অথবা আপনি ম্যানেজার বা কেয়ারটেকার হলে: বাড়ির হিসাব অন্যদের কাছে থাকে। শুধু আপনি বাদ যান।
- নিরাপত্তার খাতায় শুধু লেখা থাকে যে একটা অ্যাকাউন্ট মোছা হয়েছে আর কবে — নাম, নম্বর বা ইমেইল ছাড়া।
৭ দিনের সময়
- "হ্যাঁ, মুছে ফেলুন" চাপার সঙ্গে সঙ্গে আপনি বের হয়ে যান, আর লগইন করা যায় না। আপনার বাড়ির হিসাবের পাবলিক লিংকও (রশিদ, খালি ফ্ল্যাটের বিজ্ঞাপন) তখনই বন্ধ হয়ে যায়।
- ৭ দিন পর সব তথ্য অ্যাপ থেকে একেবারে মুছে যায়। তারপর আর ফেরানো যায় না।
- নিরাপত্তার জন্য রাখা দৈনিক ব্যাকআপ ১৪ দিন পর নিজে থেকেই মুছে যায় — তাই মোট সর্বোচ্চ ২১ দিনের মধ্যে আপনার তথ্য কোথাও থাকে না।
- ৭ দিনের মধ্যে ভুল করে মুছলে WhatsApp-এ জানান, ফিরিয়ে দেওয়া যাবে।
অ্যাপে ঢুকতে না পারলে
- WhatsApp বা ইমেইলে লিখুন: "আমার বাড়ির হিসাব অ্যাকাউন্ট মুছে দিন", সঙ্গে অ্যাকাউন্টের মোবাইল নম্বর বা ইমেইল।
- মোছার আগে আমরা যাচাই করি যে অ্যাকাউন্টটা আপনার — ওই মোবাইল নম্বর বা ইমেইলে আপনার সাথে যোগাযোগ করে। যাচাই হলে ৭ দিনের মধ্যে মুছে দিই, আর আপনাকে জানাই।