বাড়ির হিসাব

বাড়ি ভাড়ার হিসাব অ্যাপ — ভাড়ার খাতা এখন মোবাইলে

ভাড়া তোলা, রসিদ দেওয়া, বকেয়ার হিসাব — সব বাংলায়, এক জায়গায়।

সম্পূর্ণ ফ্রি — যত বাড়ি, যত ভাড়াটিয়া

কোনো কার্ড লাগবে না। Google দিয়ে এক ট্যাপে শুরু।

খালি বাসা খুঁজছেন? To-Let দেখুন →

আপনি কে?

আপনার জন্য ঠিক করা আলাদা অ্যাপ

বাড়িওয়ালা

আমার বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে

  • কে কত ভাড়া দিয়েছে, কার বাকি — এক নজরে
  • বাংলা PDF রসিদ বানিয়ে WhatsApp-এ পাঠান
  • চুক্তিপত্র বানান, খালি ফ্ল্যাটের ফ্রি To-Let দিন

ভাড়াটিয়া

আমি ভাড়ায় থাকি

  • বাড়িওয়ালা অ্যাপে না থাকলেও নিজের ভাড়ার খাতা রাখুন
  • নিজের ভাড়ার সব রসিদ এক জায়গায়
  • পরের বাড়িওয়ালাকে দেখানোর জন্য ভাড়ার রেফারেন্স কার্ড (আপনি চাইলে)

মেস

আমি মেসে থাকি বা মেস চালাই

  • সদস্য, মিল আর বাজারের হিসাব এক জায়গায়
  • মাস শেষে মিল রেট ও কার কত দিতে হবে — নিজে নিজে হিসাব
  • মাসের হিসাব WhatsApp গ্রুপে পাঠান

ফ্রি-তে যা যা করতে পারবেন

ভাড়াটিয়ার তালিকা

নাম, ফোন, ফ্ল্যাট আর মাসিক ভাড়া — সব এক জায়গায়।

ভাড়া তোলা

নগদ, bKash, Nagad, Rocket — যেভাবে পেয়েছেন খাতায় লিখুন।

বাংলা PDF রসিদ

এক বাটনে রসিদ, WhatsApp-এ পাঠানো যায়।

বকেয়ার তালিকা

কার কত মাসের বাকি, আর WhatsApp-এ তাগাদার লেখা তৈরি।

আদায় শিট

অনেক ভাড়াটিয়ার নগদ টাকা এক পাতায় তুলুন।

চুক্তিপত্র

ভাড়াটিয়ার তথ্য থেকে বাংলা চুক্তিপত্র (খসড়া) PDF।

মিটার ও বিল ভাগ

বিদ্যুৎ, গ্যাস, পানির বিল ভাড়াটিয়াদের মধ্যে ভাগ।

খরচের খাতা

মেরামত, কেয়ারটেকারের বেতন সহ বাড়ির খরচ লিখে রাখুন।

কেয়ারটেকার

কেয়ারটেকার ভাড়া তোলে, মিটারের ছবি দেয় — আপনি যা দিতে চান শুধু তা-ই দেখে।

ফ্রি To-Let

খালি ফ্ল্যাটের বিজ্ঞাপন, আর Facebook গ্রুপে দেওয়ার ছবি।

মেসের মিল-বাজার

মিল রেট ও সদস্যদের বিল নিজে নিজে হিসাব।

ডাউনলোড ও ভাষা

হিসাব এক্সেল ফাইলে নামান। পুরো অ্যাপ বাংলা ও English-এ।

কীভাবে কাজ করে

  1. ১

    শুরু করুন

    Google দিয়ে এক ট্যাপে ঢুকুন। চাইলে ইমেইল আর পাসওয়ার্ড দিয়েও হয়।

  2. ২

    ভাড়াটিয়া ও ভাড়া যোগ করুন

    নাম, ফোন, ফ্ল্যাট আর মাসিক ভাড়া — একটা ফর্ম, এক মিনিট।

  3. ৩

    রসিদ পাঠান, বকেয়া দেখুন

    ভাড়া পেলে খাতায় লিখুন, রসিদ WhatsApp-এ পাঠান। কার বাকি আছে নিজেই দেখাবে।

সাধারণ প্রশ্ন

বাড়ির হিসাব কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। মূল ভাড়ার খাতা সম্পূর্ণ ফ্রি — যত বাড়ি, যত ভাড়াটিয়া। কোনো কার্ড লাগে না। ভবিষ্যতে আলাদা কোনো অতিরিক্ত সুবিধা আসলেও তা ঐচ্ছিক থাকবে।

আমার তথ্য কি নিরাপদ?

প্রতিটি অ্যাকাউন্টের তথ্য আলাদা থাকে, লগইন ছাড়া কেউ দেখতে পারে না। রসিদ বা রেফারেন্স কার্ডের লিংক আপনি নিজে পাঠালে তবেই অন্যে দেখতে পায়। বিস্তারিত গোপনীয়তা নীতিতে আছে।

স্মার্টফোন লাগবে? অ্যাপ ইনস্টল করতে হবে?

ইন্টারনেট চলে এমন ফোন বা কম্পিউটারের ব্রাউজারে (যেমন Chrome) সরাসরি চলে। চাইলে ফোনের হোম স্ক্রিনে যোগ করে নিতে পারেন। কীপ্যাড ফোনে চলবে না।

Google দিয়ে লগইন করতেই হবে?

না। Google দিয়ে এক ট্যাপে ঢোকা সবচেয়ে সহজ। চাইলে ইমেইল আর পাসওয়ার্ড দিয়েও খুলতে পারেন। ফোনে কোড (OTP) আসে না, তাই কোনো এসএমএস খরচ নেই।

বাড়িওয়ালা না থাকলেও কি ভাড়াটিয়া ব্যবহার করতে পারবেন?

পারবেন। ভাড়াটিয়া নিজের ভাড়ার খাতা রাখতে পারেন, নিজের রসিদ জমা রাখতে পারেন, আর চাইলে ভাড়ার রেফারেন্স কার্ড বানিয়ে পরের বাড়িওয়ালাকে দেখাতে পারেন।

মেসের হিসাবও কি রাখা যায়?

হ্যাঁ। মেসের জন্য আলাদা অ্যাপ আছে: সদস্য, মিল, বাজার, আর মাস শেষে মিল রেট ও কার কত দিতে হবে। সেই হিসাব WhatsApp গ্রুপে পাঠানো যায়।

ইংরেজিতে ব্যবহার করা যায়?

যায়। যেকোনো পাতার উপরের “English” বাটন চাপলে পুরো অ্যাপ ইংরেজিতে হয়ে যায়। আবার “বাংলা” চাপলে ফিরে আসে।

আগে দেখে নেওয়া যায়? সাইন আপ ছাড়া?

যায়। “ডেমো দেখুন (লগইন ছাড়া)” চাপুন। আপনার জন্য নমুনা তথ্যসহ আলাদা একটা ডেমো খুলবে। ২৪ ঘণ্টা পরে সেটা মুছে যায়, আপনার আসল তথ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

আজই ভাড়ার খাতা মোবাইলে নিন

সম্পূর্ণ ফ্রি — যত বাড়ি, যত ভাড়াটিয়া

শুরু করুন