ভাড়াটিয়া নিবন্ধন ফরম (ভাড়াটিয়া তথ্য ফরম) — ফ্রি

ভাড়াটিয়ার নাম, NID, ঠিকানা, পরিবারের সদস্য, কাজের লোক আর বাড়িওয়ালার তথ্য লিখুন। তারপর প্রিন্ট করুন বা PDF করে রাখুন। লগইন লাগে না।

আপনার তথ্য আমাদের সার্ভারে জমা থাকে না। সব লেখা শুধু আপনার ফোনের ব্রাউজারে থাকে। পাতা বন্ধ করলে মুছে যায়।

এই ফরমে সাধারণত থানা ভাড়াটিয়ার যেসব তথ্য চায়, সেগুলো আছে। এটি সরকারি বা থানার নিজস্ব ফরম নয়। জমা দেওয়ার আগে আপনার স্থানীয় থানায় জেনে নিন তাদের নিজস্ব ফরম বা নিয়ম আছে কিনা।

ভাড়াটিয়ার তথ্য
পরিবারের সদস্য
কাজের লোক / ড্রাইভার (থাকলে)
জরুরি যোগাযোগ
বাড়িওয়ালা ও বাসা

ভাড়াটিয়ার সব তথ্য একবারে রাখুন — বাড়ির হিসাব ফ্রি

প্রতিবার নতুন করে লিখতে হবে না। ভাড়া, রসিদ আর বকেয়াও এক জায়গায়।

ফ্রি শুরু করুন

সাধারণ প্রশ্ন

ভাড়াটিয়া নিবন্ধন ফরম বা ভাড়াটিয়া তথ্য ফরম কী?

ভাড়াটিয়া ওঠার সময় বাড়িওয়ালা ভাড়াটিয়ার নাম, ঠিকানা, NID, পরিবারের সদস্য ইত্যাদি তথ্য এক কাগজে লিখে রাখেন, অনেকে তা স্থানীয় থানায় জমাও দেন। এই পাতার ফরমে সেই তথ্যগুলো এক জায়গায় লিখে প্রিন্ট করা যায়।

এটা কি থানার বা পুলিশের সরকারি ফরম?

না। এটি সরকারি ফরম নয়। এতে সাধারণত থানা যেসব তথ্য চায় সেগুলো রাখা হয়েছে। আপনার থানার নিজস্ব ফরম বা নিয়ম আছে কিনা, জমা দেওয়ার আগে স্থানীয় থানায় জেনে নিন।

আমার দেওয়া তথ্য কি আপনাদের সার্ভারে জমা হয়?

না। ফরমের সব লেখা শুধু আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারে থাকে। কিছু পাঠানো বা সেভ করা হয় না। পাতা বন্ধ করলে সব মুছে যায়।

PDF কীভাবে পাব?

“ফরম তৈরি করুন” চাপুন, তারপর “প্রিন্ট করুন / PDF সেভ করুন”। প্রিন্ট উইন্ডোতে প্রিন্টারের জায়গায় “PDF হিসেবে সেভ করুন” (Save as PDF) বেছে নিলে ফাইল পাবেন।

কাজের লোক বা ড্রাইভারের তথ্য কেন চাওয়া হয়?

অনেক ফরমে বাসায় যারা কাজ করে তাদের নাম ও পরিচয়ও চাওয়া হয়, তাই ঘরটি রাখা হয়েছে। না থাকলে ফাঁকা রাখুন।

ফরমের সঙ্গে আর কী কী লাগে?

থানা সাধারণত ভাড়াটিয়ার ছবি ও NID-র কপি চায়, তবে নিয়ম এলাকাভেদে আলাদা হতে পারে। সঠিক তালিকা থানায় জিজ্ঞেস করুন।