কেয়ারটেকার অ্যাপ

কেয়ারটেকার কাজ করবে, বাড়িওয়ালা চোখ রাখবেন

মিটার ছবি, ভাড়া কালেকশন, সমস্যার রিপোর্ট — কেয়ারটেকার সব অ্যাপ থেকে পাঠাবে। আপনি যেখানেই থাকুন, বাড়ির হিসাব আঙুলের ডগায়।

একই অ্যাপ — কেয়ারটেকার আলাদা লগইন পাবেন।

কেয়ারটেকার অ্যাপ কী?

বাড়ির হিসাবর কেয়ারটেকার মোড — যেখানে আপনার বাড়ির কেয়ারটেকার নিজের ফোন থেকে মিটার রিডিং, পেমেন্ট কালেকশন ও দরকারি ছবি পাঠাতে পারেন। বাড়িওয়ালা যেকোনো জায়গা থেকে সব দেখতে ও অনুমোদন করতে পারেন। ফাইনাল রশিদ, চুক্তি ও পুরো হিসাব শুধু বাড়িওয়ালার হাতেই থাকে।

কেন এই অ্যাপ?

  • •বিদেশে বা অন্য শহরে থাকলেও বাড়ির খবর সব আঙুলের ডগায় পাবেন।
  • •কেয়ারটেকার কোন মাসে কত নিল, কাকে রশিদ দিল — সব রেকর্ড থাকবে।
  • •মিটার রিডিং ছবি সহ থাকায় ভাড়াটিয়ার সাথে বিল নিয়ে ঝগড়া হবে না।
  • •কেয়ারটেকার পরিবর্তন হলে নতুন কেয়ারটেকার সব ইতিহাস এক জায়গায় পাবেন।

কেয়ারটেকার কী কী করতে পারবেন

মিটার রিডিং

প্রতি মাসে মিটারের ছবি তুলে রিডিং পাঠাবেন।

ভাড়া কালেকশন

নগদ বা bKash — যেকোন ভাবেই কালেকশন এন্ট্রি করতে পারবেন।

সমস্যার রিপোর্ট

পাইপ ফাটা, লাইট নষ্ট — ছবি সহ বাড়িওয়ালাকে জানাবে।

ভাড়াটিয়া তালিকা

নিজের দায়িত্বে থাকা ফ্ল্যাটগুলো অ্যাপে দেখবে।

সীমিত অ্যাকসেস

NID, চুক্তিপত্র, ব্যাংক — সব সংবেদনশীল তথ্য লুকানো।

প্রশ্ন ও উত্তর

  • কেয়ারটেকার অ্যাপ কিভাবে কাজ করে?

    বাড়িওয়ালা কেয়ারটেকারকে ইনভাইট করেন। কেয়ারটেকার অ্যাপ থেকে মিটার রিডিং, পেমেন্ট কালেকশন ও সমস্যার ছবি পাঠান। রশিদ ও টাকার চূড়ান্ত হিসাব বাড়িওয়ালা দেখেন।

  • কেয়ারটেকার কি ভাড়াটিয়ার নাম-ঠিকানা দেখতে পাবে?

    শুধু যে ফ্ল্যাটগুলোর দায়িত্বে আছে, সেগুলোর তথ্য দেখবে। সংবেদনশীল তথ্য (NID, চুক্তিপত্র) লুকানো থাকে।

  • কেয়ারটেকার চলে গেলে অ্যাকসেস কি বন্ধ করা যায়?

    হ্যাঁ, এক বাটনে কেয়ারটেকারের অ্যাকসেস বন্ধ করা যায়। নতুন কেয়ারটেকারকে আবার ইনভাইট করুন।

  • মিটার রিডিং অ্যাপ থেকে কিভাবে নেওয়া হয়?

    কেয়ারটেকার মিটারের ছবি তোলেন, রিডিং নম্বর লেখেন। বাড়িওয়ালা সেটা দেখে বিল হিসাব করেন। ভুল রিডিং থাকলে ছবি দেখে যাচাই করা যায়।

  • কেয়ারটেকার কতজন যোগ করা যায়?

    যত খুশি। বড় বাড়ি হলে এক ভবনে এক কেয়ারটেকার, আরেক ভবনে আরেকজন — যে কোনো ভাবে সেট আপ করা যায়।

কেয়ারটেকারকে আজই যোগ করুন

সম্পূর্ণ ফ্রি — সারা জীবন।